সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, থান কাপড়, লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত ২টি বাল্কহেড নৌকা জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের দুইটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতেই জব্দকৃত মালামালসহ আসামিদের সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে এসআই রিফাতসহ পুলিশের একটি চৌকস দল সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামে অভিযান চালায়।
অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৬১৮ পিস অবৈধ কাতান শাড়ি, থান কাপড় ১০টি ও ২টি ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টিলবডি নৌকা জব্দ করা হয়।
আটককৃত চোরাকারবারিরা হলেন, বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন, একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া।
এ তথ্য সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মালামাল উদ্ধারের ঘটনায় এসআই রিফাত বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। জব্দকৃত মালামাল আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর)...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাপুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে অবশেষে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে স্বজনদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সুযোগে হাতকড়াসহ পালিয়ে গেছেন মারামারির মামলার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ...