সুনামগঞ্জে স্লিপার কোচকে ৯০ হাজার...
সুনামগঞ্জে অনুমোদনহী স্লিপার কোচ পরিচালনা ও অন্যান্য অনিয়মের দায়ে ০৩টি পরিবহনের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের...
প্রতীকি ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্ট, মাদক এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, হকার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা।
অন্যদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৯৫টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জে অনুমোদনহী স্লিপার কোচ পরিচালনা ও অন্যান্য অনিয়মের দায়ে ০৩টি পরিবহনের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের...
চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটলো আগস্ট মাসে। আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানি...
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজিসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য...
সিলেটের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৫ একর জমিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত...