নজরুলের সাহিত্য ও সংগীত দুই...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের কবি, বিদ্রোহের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর...
ছবি সংগৃহীত
বিশিষ্ট শিশু সাহিত্যিক, ছড়াকার ও দক্ষ সাহিত্য সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরীর সুখ্যাতি ছড়িয়েছে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও। তিনি লেখক সৃষ্টির কারিগর। অসংখ্যজনের প্রেরণা দাতা, যারা আজ লেখালেখিতে তুমুলভাবে প্রতিষ্ঠিত। প্রবাসে অবস্থান করেও দেশমাতৃকা তথা জন্মভূমির টানে লিখে চলে চলেছেন তুমুলভাবে। সত্যিকার অর্থেই তিনি একজন সাদা মনের মানুষ। সংগঠন ও লেখালেখি/সাহিত্যচর্চা যেন মিশে আছে তাঁর অস্থিমজ্জায়।
সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কবি-ছড়াকার জনাব সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট- এর ৬৬ তম জন্মবার্ষিক উপলক্ষ্যে বিশেষ সাহিত্যআড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ধোপাদিঘির পূর্বপারস্থ মা কমিউনিটি সেন্টারে সিলেট সাহিত্য পরিষদের আয়োজনে ও স্বদেশ ফোরাম সিলেটের সহযোগিতায় সংগঠনের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। বিশেষ আলোচক ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল ও বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন।
কবি কামাল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ ফোরাম সিলেট-এর সাধারণ সম্পাদক কবি এম. আলী হোসাইন ও ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর জীবনী পাঠ করেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট মো.আব্দুল মালিক, কবি ধ্রæব গৌতম, কবি মামুন সুলতান, কবি গোপেশ চন্দ্র সূত্রধর, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি রনবিজয় চক্রবর্তী, কবি জান্নাত আরা খান পান্না, কবি শেখর চন্দ্র বোধ, কবি ফাতেহা বেগম, ইমন আহমেদ অপু, তানজিনা আক্তার, শামীমা আক্তার মাহা ও প্রপা স্পর্শিয়া ইস্ক্রা প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের কবি, বিদ্রোহের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ...
সিলেট সংস্কৃতির উর্বরভূমি। এই অঞ্চলের মরমি সাধক, কবি ও শিল্পীরা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সেই ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের শিল্পীদের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে একটি দেশ...
"আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে" আষাঢ় -শ্রাবণ'কে ঘিরে বর্ষা বরণ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর ছাতক শাখা। ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত...