সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী...
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
ছবি সংগৃহীত
সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন।
রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় তিনি কর্মস্থলে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করায় দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সামাজিক সংগঠন দেশ যুব সংগঠন সিলেট।
সিলেট জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও অভিনয়শিল্পী এবং দেশ যুব সংগঠন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামালের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সিলেটের বেকার যুবসমাজকে আধুনিক ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কোনো বিকল্প নেই। নবাগত জেলা প্রশাসক সিলেটের যুবসমাজের উন্নয়ন ও কল্যাণে কার্যকর পদক্ষেপ ও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসকও যুবদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ বিনিময়কালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেশ যুব সংগঠন সিলেটের সিনিয়র সহ-সভাপতি শাহ মো. আলী রব, সাংগঠনিক সম্পাদক এম এইচ হাফিজ, সদস্য তোফাজ্জল হোসেন ও মো. মইনুল প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি...
নগরীতে পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর...
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন...