তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ...
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুক্রবার দুপুরে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন...
ছবি সংগৃহীত
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটোসাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ রোববার মরহুমের কবরস্থানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথিরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ জাবুর।
এছাড়াও এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল এবং কার্যনির্বাহী সদস্য আজমল আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ফটোসাংবাদিক এটিএম
তুরাব সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।
জুলাই আন্দোলনে তাঁর এই আত্মত্যাগ দেশের সাংবাদিকতা তথা মুক্তিকামী মানুষের
ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ অবিলম্বে তুরাব হত্যার সুষ্ঠু
বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসএ/সিলেট
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুক্রবার দুপুরে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন...
সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রথমবারের মতো লিখিত পরীক্ষা নিয়েছে। শনিবার বিকেল ৩টায় এ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারণ তিনি সবসময় সত্য...
সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া...