জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বিচার বিভাগের...
ছবি সংগৃহীত
সৌদিআরবের রাজধানী রিয়াদের দিরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ২৩ তলায় কাজ করার সময় একট দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কোম্পানীগঞ্জের দুই যুবক। ওই ঘটনার পর তাদের লাশ দেশে ফিরবে কি-না এই নিয়ে দ্বিধায় ছিল পরিবার। অবশেষে শুক্রবার প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হকের হস্তক্ষেপে তাদের লাশ দেশে নিয়ে আসা হয়। শনিবার (১৮ জুলাই) তাদের গ্রামের বাড়িতে নিহত দুই প্রবাসীর মরদেহ সমাহিত করা হয়েছে।
নিহতরা হলেন- পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ (২৩) এবং দলইরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোতাহের হোসেন (৩৭)। শনিবার (১৮ জুলাই) তাদের গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া ও দলইরগাঁও গ্রামে জানাজা শেষে মাটি দেওয়া হয়।
জানা যায়, সৌদিআরবে থাকাকালীন সময়ে বেশ কয়েকমাস আগে জয় ও মোতাহেরের আকামা নষ্ট হয়ে যায় (অবৈধ হয়ে যান)। এরপর আর তারা আকামা রিনিউ করতে পারেননি। গত ৫ জুলাই সৌদিআরবের রাজধানী রিয়াদের দিরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ২৩ তলায় কাজ করার সময় একটি ভয়াবহ দুর্ঘটনায় তাদের দুইজনের মৃত্যু হয়।
মৃত্যুর পর তাদের মরদেহ দেশে আনা নিয়ে ধুয়াশায় পড়ে যায় পরিবারগুলো। বৈধ কাগজপত্র না থাকায় লাশ দেশে ফেরাতে নানা জটিলতা দেখা দেয়। এসময় তাদের আশার আলো হয়ে দাঁড়ান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর ও সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়ার মাধ্যমে পরিবার মন্ত্রীর সাথে যোগাযোগ করলে মন্ত্রী সম্পূর্ণ সরকারি খরচে তাদের লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন।
এসএ/সিলেট
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বিচার বিভাগের...
নগরীর তোপখানায় মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছে, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে মব সংস্কৃতি তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার কঠোরভাবে...
দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওমানের সালামএয়ারের...
দেশের দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে থার্মাল ইমেজিং ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিজিবি। এ জন্য সিলেটে দেশের প্রথম...