সিলেট-জকিগঞ্জ সড়কের বুকজুড়ে সবুজে...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন
ছবি সংগৃহীত
নগরীর তোপখানায় মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ।
তিনি বলেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান। জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূরীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই মূল লক্ষ্য।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দলের যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে শিল্প উৎপাদনের জন্য প্রচুর কাঁচামাল বাইরে থেকে আমদানি করতে হয়। চাল ও কিছু কৃষি পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতি বছর ৬০ থেকে ৭০ লাখ টন গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি পূরণ একদিনে সম্ভব নয়, তবে বাণিজ্যের মোট পরিমাণ (ট্রেড ভলিউম) বৃদ্ধি ও নতুন নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে রপ্তানি খাত সম্প্রসারণের কাজ চলছে। এরই অংশ হিসেবে সিলেটে নতুন বিসিক শিল্প নগরী তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনিক বিষয়ে তিনি বলেন, দল নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশল নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব প্রদান করে। এটি কোনো সমন্বয়হীনতা নয়, বরং দলীয় শক্তি ও কৌশলকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করে নতুন উদ্যম যোগ করার প্রক্রিয়া। অর্পিত দায়িত্ব পালন করে জনগণের প্রত্যাশা মেটানোই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মূল অঙ্গীকার।
অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কার্যালয়ের ফিতা উন্মোচন এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান...
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (১২...
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...