সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী...
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
ছবি সংগৃহীত
পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, সর্বজন পরিচিত বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের নামাজের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বিকেল ৩ টায় দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান, শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাজা মনির আহমদ একাডেমি ও কলেজের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত হয়ে সিলেট-৩ আসনের সাবেক এমপি, ব্যাংকের পরিচালক, ম্যনেজার, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মুরব্বিয়ান, ব্যবসায়ী, সমাজসেবী, যুবসমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে বিশিষ্টজনেরা স্মৃতিচারন করে বলেন, মরহুম মনির উদ্দিন আহমদ দীর্ঘ ৬৬ বছরের ব্যবসায়ী অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিত্ব ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের শিক্ষা, চিকিৎসা, সমাজ সেবামূলক কার্যক্রম সহ দেশ ও জাতির কল্যণে নিবেদিত প্রাণ হিসেবে অগ্রণী ভুমিকা পালন করেছেন। যা ইতিহাস হয়ে আজীবন মানুষের মনে স্মরণ হয়ে থাকবে।
জানাজায় ইমামতি করেন হযরত শাহ জালাল রহঃ দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজদ আহমদ।
জানাযার নামাজে সর্বস্তরের হাজার হাজার মুসল্লীগণ অংশগ্রহণ করায় মরহুম মনির উদ্দিন আহমদের ছেলে যথাক্রমে মনির আহমদ একাডেমীর ট্রাস্টি সদস্য যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ ও ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, ছবির আহমদ, দবির আহমদ, হাবিব সাদির আহমদ, ছামি বশির আহমদ কৃতজ্ঞতা প্রকাশ করে পিতার জন্য দোয়া চেয়েছেন।
এছাড়াও পৃথক পৃথক কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা, একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী। পরে মরহুমের মরদেহ তুরুকখলা পূর্বপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এসএ/সিলেট
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ৪৮ বছরের ইতিহাস হলো ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি...
নগরীতে পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর...
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন...