টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
বানী
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):সু নামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার কৃষকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন সেবা দ্রুত এবং স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছৈই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু এবং দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন বলেন, “কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারি সহায়তা প্রকৃত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং কৃষকদের সরকারি বিভিন্ন সেবার সঙ্গে সরাসরি যুক্ত করতে কৃষক কার্ড একটি সময়োপযোগী উদ্যোগ।”
তিনি কৃষকদের সঠিক তথ্য দিয়ে নিবন্ধনের আহ্বান জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, “সরকার দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। নিবন্ধিত কৃষকরা এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণে ভর্তুকি, স্বল্পসুদে কৃষিঋণসহ মোট ১০ ধরনের সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে কৃষি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, ইউপি সদস্য নুরুল আমিনসহ স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনের পর কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
জানা গেছে, প্রথম ধাপে নরসিংপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড (ব্লক)-এর কৃষকদের কৃষক স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ১৫ দিন এ কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
জুয়ে/সিলেট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও...
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের অভিযোগে পর্যটকবাহী ছয়টি হাউসবোটের বিরুদ্ধে মামলা ও...
সুনামগঞ্জের পৌরসভার প্যানেল ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে মদ্যপ অবস্থায় সুনামগঞ্জ শহরে চলাচল...
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা...