হবিগঞ্জে ৪শ কোটি টাকার উন্নয়ন...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০...
ছবি সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের চেয়অরম্যান আহমেদ আলী মুকিব।
রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মুশফিক এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, আব্বাস উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ইউনিট লেভেল অফিসার পঙ্কজ দেব নাথ, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, হবিগঞ্জ ইউনিটের সাবেক যুব প্রধান আশীষ কৌড়ি এবং সিলেট ও হবিগঞ্জ ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। মানবিক সহায়তার এ কার্যক্রম বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অব্যাহত প্রচেষ্টারই একটি অংশ।
এসএ/সিলেট
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০...
হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় আবারও খোয়াই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে...
হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান...
হবিগঞ্জের লাখাই উপজেলার তিসকারপুল এলাকায় মাছবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।...
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...