ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু :...
লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, খাবার ও...
ফাইল
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-১৪ থেকে স্টেট প্রতিনিধি পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কমিউনিটি নেতা মিনহাজ চৌধুরী।
আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রার্থিতা ইতোমধ্যে বাংলাদেশি, দক্ষিণ এশীয় এবং অভিবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় মিনহাজ চৌধুরী কমিউনিটিতে একজন পরিচিত মুখ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, অভিবাসীদের কল্যাণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।
বর্তমানে তিনি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল)-এর মিশিগান শাখার সাধারণ সম্পাদক, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখছেন।
নির্বাচনী প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, শ্রমিক অধিকার, নিরাপদ আবাসন এবং অভিবাসী জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছেন মিনহাজ চৌধুরী। তার মতে, একটি বহুসাংস্কৃতিক সমাজে সকল মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।
মিনহাজ চৌধুরী বলেন, “কমিউনিটির সেবার মধ্য দিয়েই আমার পথচলা শুরু। মানুষের পাশে থাকা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং প্রয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখাও সমান গুরুত্বপূর্ণ। ডিস্ট্রিক্ট-১৪ এর বাসিন্দাদের জন্য উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে তাদের কণ্ঠস্বর হয়ে দায়িত্ব পালন করব।
কমিউনিটির অনেকের মতে, মিনহাজ চৌধুরীর এই প্রার্থিতা মূলধারার আমেরিকান রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণের একটি ইতিবাচক উদাহরণ। তারা মনে করেন, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং জনসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি দিয়েছে।
বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যেও তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। অনেকেই এটিকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সমর্থকদের বিশ্বাস, দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও সমাজসেবার অভিজ্ঞতা মিনহাজ চৌধুরীকে জনগণের একজন কার্যকর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
জুয়ে/সিলেট
লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, খাবার ও...
যুক্তরাজ্যের লন্ডনের ইস্ট মসজিদ সংলগ্ন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সমন্নয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি'র সমাবেশকে কেন্দ্র...
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন।...
যুক্তরাজ্যের ইপসহুইচ শহরে বসবাসকারী সুনামগঞ্জের ছাতক উপজেলার ব্রিটিশ বাংলাদেশি আবু সাঈদ নুনু (যুক্তরাজ্যে ব্যবহৃত নাম: মোহাম্মদ সাইয়িদ) শিশু ধর্ষণ ও যৌন...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্দোলনের...