দু’দিনের সফরে সিলেট আসছেন মন্ত্রী...
দু’দিনের সরকারি সফরে মঙ্গলবার সিলেট আসছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি সুনামগঞ্জেও বিভিন্ন...
ছবি সংগৃহীত
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ভাসমতি চালসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বকবান্দা এলাকার মৃত মো. সামছুল সরকারের ছেলে মো. আলম হোসেন ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার খাগাইল ৬নং দক্ষিণ রনিখাইল এলাকার গিয়াস উদ্দিনের মো. আছাদ মিয়া। তবে আলম হোসেন বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার নয়াটি মুক্তিনগর মোর্শেদের কলোনীতে বসবাস করছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় চেকপোষ্ট পরিচালনা করে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী একটি সাদা রঙের পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো-ন-21-8360) সিগনাল দিয়ে তল্লাশী চালানো হয়।
তল্লাশীকালে পিকআপ গাড়ির ভেতরে ৬৫ বস্তায় ২ হাজার ৯৫০ কেজি ভারতীয় অবৈধ বাসমতি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মূল্য আনুমানিক আট লাখ পঁচাশি হাজার টাকা বলে জানায় পুলিশ। এসময় ২জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০৭/২০২৬খ্রি. ধারা- The special power Act 1974, section 25B(1) (b)/25D রুজু হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
দু’দিনের সরকারি সফরে মঙ্গলবার সিলেট আসছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি সুনামগঞ্জেও বিভিন্ন...
আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এদিন দুপুরে সিউকের প্রধান কার্যালয়ের উদ্বোধন হবে।এ...
মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময়...
মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা হিসেবে ৮ হাজার ৩৫০ টাকাসহ শাহানা বেগম নামে এক নারী মাদককারবারীকে আটক...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, গবাদিপশু ও অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা জব্দ করেছে...