অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানাকে এসএমপি’র বিদায় সংবর্ধনা

post-title

বানী

​সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবাকে র‍্যাবে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।


​রবিবার (২৩ আগস্ট) রাত ৮:৩০ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম বিদায়ী কর্মকর্তাকে এই সংবর্ধনা জানান।

​অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁদের বক্তব্যে এসএমপিতে দায়িত্ব পালনকালে মাসুদ রানার দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা এবং সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব এসএমপি’র জন্য একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। স্মৃতিচারণ শেষে বক্তারা তাঁর নতুন কর্মস্থল র‍্যাবে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন): মোহাম্মদ এনামুল হক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)​উপ পুলিশ কমিশনার (পিওএম): মোঃ রিয়াজুল কবির, পিএসসি ​উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন): সুদীপ্ত রায় ​উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন): মোহাম্মদ সাইফুল ইসলাম।

​এছাড়া অতিরিক্ত উপ পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, টিআই (প্রশাসন) ও কোর্ট ইন্সপেক্টরসহ এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জুয়ে/সিলেট