চা বাগানগুলোতে শিক্ষার মান উন্নয়নে...
‘চা বাগানের গর্ব যারা, সম্মাননা পাবে তারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে সিলেটের বিভিন্ন চা বাগানের চা শ্রমিক পরিবারের...
ছবি সংগৃহীত
সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ৬ জুলাই সোমবার দুপুরে নগর ভবন কার্যালয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিসিবি’র পরিচালক মনোনীত হওয়ায় সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের নেতৃত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্ট সিলেট অঞ্চলের ডিজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈম, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রতিবন্ধী মানুষের পক্ষে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ অতিথিবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী একজন দক্ষ, সৎ ও দূরদর্শী সংগঠক। তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি সিলেটের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দায়িত্বশীলতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের নাগরিক সেবার মান আরও উন্নত হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে।
বক্তারা আরও বলেন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে আব্দুল কাইয়ুম চৌধুরীর অবদান প্রশংসার দাবিদার। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সিলেটের উন্নয়নকে আরও বেগবান হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জিডিএফ’র নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
‘চা বাগানের গর্ব যারা, সম্মাননা পাবে তারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে সিলেটের বিভিন্ন চা বাগানের চা শ্রমিক পরিবারের...
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নিজ এলাকা সিলেটের বিশ্বনাথে আনন্দ...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এককভাবে একটি সমাজকে এগিয়ে নিতে পারে না।...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।...
মহানগরী থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ চোর রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক...