রায়নগরে তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন...
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...
প্রতীকী ছবি
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী পুরুষ দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুজন হলেন, সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর পুত্র আব্দুর রহমান (৩৫), নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করতেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক মালামাল নামানোর জন্য গাড়ির পেছনের অংশ উপরে তুলে। এসময় ট্রাকের বডি বিদ্যুতের তারের সাথে লেগে আব্দুর রহমান ও ঝর্ণা বেগম নামের এই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এরপর তাদের মরদেহ পৌর এলাকার দাড়িপাতনে তাদের বসবাসরত কলোনিতে আনা হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন।
এসএ/সিলেট
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...
সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার...
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টানা মাদক বিরোধী অভিযানে এবার ইয়াবা ট্যাবলেট ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ১০ হাজার ৫’শ টাকা ও ৩০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের...