রায়নগরে তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন...
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...
ফাইল ছবি
সিলেটজুড়ে তীব্র গরমে যেন নাভিশ্বাস উঠছে। দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। শুক্রবার (৩ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেডকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (১ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত কয়েক দিন বৃষ্টি বলতে গেলে ঝরেনি। যেমন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭৪ মিলিমিটার। এর আগের ২৪ ঘন্টায় বলতে গেলে বৃষ্টিপাত হয়নি, মাত্র ৭ মিলিমিটার। তারও আগের ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র ১৫ দশমিক ৩ মিলিমিটার।
এদিকে, সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে মহানগরী। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুর। মহানগরের রাস্তায় মানুষ কম দেখা গেছে। যানবাহন চলাচলও কম ছিলো বিকলে পর্যন্ত। প্রচণ্ড রোদে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। গরমের কারণে বেশী বিপাকে খেটে খাওয়া মানুষজন। তাপমাত্রা ৩৫. ৬ ডিগ্রি সেলসিয়াস হলেও সেটি অনুভূত (ফিলস লাইক) হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে, আগামী ২৪ ঘন্টায়ও সিলেট অঞ্চলের কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারি বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। সঙ্গে কোথাও আবার বজ্রপাতের শঙ্কাও প্রকাশ করা হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তী থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এসএ/সিলেট
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...
সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার...
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টানা মাদক বিরোধী অভিযানে এবার ইয়াবা ট্যাবলেট ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ১০ হাজার ৫’শ টাকা ও ৩০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের...