রায়নগরে তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন...
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...
প্রথম পর্যায়ে ৩০টি অতি সংবেদনশীল পণ্য পর্যবেক্ষণ করা হবে
ছবি সংগৃহীত
দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি জানান, প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাজারের সাম্প্রতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের একাধিক সংস্থা সক্রিয় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “শুধু বর্তমান বাজার দর নয়, বরং পণ্যের উৎপাদন কেমন হচ্ছে, আবহাওয়ার কারণে ফলনে কী প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে কী পরিস্থিতি চলছে তার সামগ্রিক পূর্বাভাস পেতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে।”
সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে খন্দকার মুক্তাদির বলেন, দেশে বর্তমানে যে পরিমাণ সবজি রপ্তানিকারক রয়েছেন, তার প্রায় অর্ধেকই সিলেটের। তবে প্যাকেজিং এবং প্রয়োজনীয় সার্টিফিকেশনের সমস্যার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এই সংকট সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে, যার আওতায় বিজ্ঞানসম্মত উপায়ে উৎপাদন ও ‘ট্রেসেবিলিটি’ নিশ্চিত করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া, সবজি সংরক্ষণের সুবিধার জন্য সরকার সারাদেশে প্রায় ২,০০০ কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার একটি বড় অংশ সিলেটেও স্থাপন করা হবে।
চলমান দুটি বৈশ্বিক যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এক ধরনের স্থবিরতা রয়েছে এবং এর প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোর ওপরও পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যাতে কারখানাগুলো পুরোদমে সচল থাকতে পারে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ সম্পর্কে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের আউটডোর সেবা চালু করার লক্ষ্য নিয়ে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মনসুর আসজাদ এবং কৃষি কর্মকর্তা মো. সৈকত জামিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ, কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
পরবর্তীতে বিকাল সাড়ে ৪টায় মন্ত্রী খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য ‘হেমাটোলজি অ্যানালাইজার’ কার্যক্রম এবং হাসপাতালে র্যাভিস (জলাতঙ্ক) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসএ/সিলেট
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...
সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার...
সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টানা মাদক বিরোধী অভিযানে এবার ইয়াবা ট্যাবলেট ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ১০ হাজার ৫’শ টাকা ও ৩০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের...