নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি...
ফের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল স্কুলবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে কেউ গুরুতর আহত হননি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ি এলাকার দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হলেও কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এসএ/সিলেট
ফের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার...
হবিগঞ্জের মাধবপুরে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বিলাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত...
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের রেশ না কাটতেই এই মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।এবার ঢাকা-সিলেট...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর...
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল পানীয় পান করে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ও...