সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি...
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
ছবি সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা সফরে আসছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সরকারি সফরসূচিতে এই তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে সিলেটে পৌছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও সামাজিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সকালে ৯ সিলেট সার্কিট হাউজে সিলেটের ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সকালে সাড়ে ১০ টা জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল সাড়ে ১১টায় সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধন ও প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। দুপুর আড়াই টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫’ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এসএ/সিলেট
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
বৃহত্তর সিলেট অঞ্চলে (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) প্রায় অর্ধশতাধিক ভিন্ন ভিন্ন আদিবাসী সম্প্রদায় বসবাস করে। তবে তাদের মধ্যে জনসংখ্যার দিক থেকে...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের নগর সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদা পূরণে পিপিপি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সীমিত...
সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের...
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গেছেন...