সৌদি আরবে দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
ছবি সংগৃহীত
শাহজাহান সেলিম বুলবুল , টরেন্টো কানাডা: কানাইঘাট উপজেলা পরিষদের একাধিক বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান , বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আশিক উদ্দিন চৌধুরী বলেছেন , প্রবাসীরা বাংলাদেশের চালিকাশক্তি।
আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ দেশে পাঠান, তা কেবল তাঁদের পরিবারকেই সচল রাখে না, বরং সমগ্র বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে। দেশের যেকোনো অর্থনৈতিক সংকটে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, কানাইঘাট তথা সারা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান চিরস্মরণীয়। আমাদের এলাকার স্কুল-মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল ও দরিদ্র মানুষের কল্যাণে প্রবাসীরা যেভাবে হাত বাড়িয়ে দেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, প্রবাসীরা শুধু অর্থই পাঠান না, তাঁরা বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি, আমাদের সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। প্রতিটি প্রবাসী একেকজন মিনি বাংলাদেশ।
বক্তব্যে আরও যোগ করে বলেন প্রবাসীরা আমাদের অহংকার এবং সংকটের পরম বন্ধু। দেশের যেকোনো দুর্যোগে, তা বন্যা হোক কিংবা মহামারি, প্রবাসীদের হৃদয় সবার আগে কেঁদে ওঠে। তাঁরা নিজের কষ্টার্জিত আয় বিলিয়ে দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান।
তাই, আমাদেরও দায়িত্ব রয়েছে এই বীর রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি। প্রবাসী ভাই-বোনদের অধিকার রক্ষা, বিমানবন্দরে তাঁদের হয়রানি বন্ধ করা এবং দেশে তাঁদের বিনিয়োগের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য।
তিনি কানাডা টরন্টোতে আগমন উপলক্ষে শনিবার (২১ জুন) রাত ৯টায় ডেনফোর্থ বাংলা টাউনে একটি অভিজাত হোটেলের হলরুমে কানাইঘাট এসোসিয়েশন অব টরন্টো আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসোসিয়েশন এর আহবায়ক এডভোকেট কামরুল ইসলাম এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন নাহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা কারী আতিক হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক সিদ্দিক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মইনুল কবির, শাহরিয়ার সারওয়ার মিন্টু, জাকারিয়া চোধুরী , ইঞ্জিনিয়ার মোসাব্বির আহমেদ, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সাল, সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, তানবির তারেক চোধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আখলাকুল আম্বিয়া বাহার, মাসুক আহমদ, ইফতেখার আহমদ কুহেল , মো. জসিম উদ্দিন ,বদরুল ইসলাম, আবু রায়হান পাবেল,শরীফ চৌধুরী , হুমায়ুন রশিদ চৌধুরী রুহেল ,তাসনীম রহমান চৌধুরী প্রমুখ। সভা শেষে নৈশভোজে অংশ গ্রহণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে ফিরে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, কানাডা: কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...
কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে নগরীর তাক্কারা সেমিনার হলে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব...
রাহমান মুহাম্মদ হাফিজুর, প্যারিস প্রতিনিধি, ফ্রান্স:: প্রবাসে ভাষার দেয়াল ভেঙে বাংলাদেশি নারীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে পথচলা শুরু করা সংগঠন ‘উইথ...