সিলেট-জকিগঞ্জ সড়কের বুকজুড়ে সবুজে...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বর্ণাঢ্য সংবর্ধনা, গুণী শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা
সংগৃহীত
দীর্ঘ ২৬ বছরের গৌরবোজ্জ্বল ও একনিষ্ঠ শিক্ষকতা জীবন শেষে উদয়পুর ইবতেদায়ী মাদরাসার শ্রদ্ধেয় শিক্ষক ক্বারী মাওলানা ফখরুল ইসলাম ছাহেবকে আবেগঘন ও বর্ণাঢ্য আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ০৮ আগস্ট মাদরাসার কনফারেন্স হলে উদয়পুর গ্রামবাসী ও প্রবাসী সর্বস্তরের জনতার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সিংহভাগ আর্থিক পৃষ্ঠপোষকতা ও মূল ভূমিকা পালন করেন উদয়পুর গ্রামের প্রবাসী ভাইয়েরা। প্রবাসে থেকেও নিজ গ্রামের দ্বীনি প্রতিষ্ঠানের একজন গুণী শিক্ষকের সম্মানার্থে তাঁদের এ উদার অবদান এলাকায় প্রশংসিত হয়েছে।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মুকিত ছাহেবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী মাওলানা বদরুল ইসলাম ও হাবিবুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম। পরে চমৎকার নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মোঃ ফখরুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে আবেগাপ্লুত ক্বারী মাওলানা ফখরুল ইসলাম বলেন, “দীর্ঘ ২৬টি বছর আমি এই মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করেছি। গ্রামের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আমাদের দরদী প্রবাসী ভাইদের ভালোবাসা আমাকে চিরঋণী করেছে। সুদূর পরবাসে থেকেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মূল্যায়নে তাঁদের এই এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দনগর ফজলিয়া ফাদ্বিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ ছাহেব বলেন, “মাওলানা ফখরুল ইসলাম ছাহেব এক নিষ্ঠাবান আলোকবর্তিকা। দীর্ঘ ২৬ বছর দ্বীনি শিক্ষার খেদমতে তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি আজ আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী ভাইদের, যাঁদের মূল অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় আজকের এই এত সুন্দর সুসংগঠিত আয়োজন সম্ভব হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দুবাই প্রবাসী ফটিক মিয়া, সুহেল মিয়া ও আনোয়ার হুসেন। তাঁরা প্রবাসীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের গ্রামের শিক্ষার ভিত গড়ে দিয়েছেন শ্রদ্ধেয় ফখরুল ইসলাম হুজুর। প্রবাসে থাকলেও হুজুরের অবদানের কথা আমরা কখনো ভুলিনি। গুণী মানুষের সম্মান জানাতে পেরে আমরা প্রবাসী সমাজ নিজেদের ধন্য মনে করছি।”
এছাড়া বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ ও শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন উদয়পুর দারুল আরকাম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শাহীন ইসলাম, উদয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার মাসুক মিয়া, আকিকুর রহমান ছুরক মিয়া, হারুন মিয়া, আব্দুল ওয়াদুদ, ছিদ্দিকুর রহমান, আমির হুসেন ছমির এবং সংবর্ধিত হুজুরের সুযোগ্য সন্তান কামরুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিত্ব সিরাজ আলী, আব্দুস সালাম খাঁন, আব্দুল কুদ্দুস, আব্দুস শহিদ, ক্বারী আব্দুল্লাহ, ওয়াজিব উল্লাহ, গোলাম আকবর খুকন, ইরন খাঁন, আব্দুর রহিম, ইসমত আলী, শাহ আলম চৌধুরী, মাওলানা আলী আহমদ আব্দুল হামিদ, আবু ছালেহ,হাফিজুর রহমান,আবুল লেইছসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ক্বারী মাওলানা ফখরুল ইসলামের হাতে প্রবাসী ও গ্রামবাসীর পক্ষ থেকে মূল্যবান সম্মাননা স্মারক ও উপঢৌকন তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেও ক্বারী মাওলানা ফখরুল ইসলামের শিক্ষা, আদর্শ ও দ্বীনি খেদমতের স্মৃতি উদয়পুরের মানুষের হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা উপস্থিত সুধীজনের।
টিএ/ছাতক
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান...
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (১২...
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...