শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও...
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল...
ছবি সংগৃহীত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
ভর্তি মেলার ১ম দিন মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, ন্যাচারাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান ড. আরিফ অহমদ বর্ণাঢ্য এ আয়োজনের শুভ উদ্বোধন করেন।
এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, গ্রন্থাগারিক জিলুন্নাাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ডেভেলাপমেন্ট স্টাডিজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন ও এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির সদস্য সচিব আমির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিশ^বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশে-বিদেশে সুনামের সাথে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন। কর্মসংস্থানমুখী অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় এই বিশ^বিদ্যালয়ে চালু আছে ও আগামীতে আরও নতুন নতুন বিষয় খোলা হবে।
বক্তারা বলেন, মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এডমিশন ফেয়ারে প্রদত্ত সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে আগ্রহী হবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে।
এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ থেকে রেজাল্ট অনুযায়ী ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এসএ/সিলেট
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল...
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সহ দিবসের অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিকেল সাড়ে...
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারীকে ৪০ হাজার টাকা...
সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা...
রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬...