‘ভোরে তাকে গাড়িতে তুলে দিলাম,...
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরমান হোসেন রাহিমের লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন বাবাব। কিছুক্ষণ পরপর...
ছবি সংগৃহীত
মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীদের টাকা চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় চুরিতে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর জালালাবাদ থানার কান্দিগাওঁ ইউনিয়নের বাগারপার এলাকার আনিস মিয়ার ছেলে আনছার আলী এবং একই এলাকার ছালেক আহমদের পুত্র মো. নুরুল হক উরফে হক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক পৌণে ২টার দিকে কোতোয়ালী থানার একদল পুলিশ সদস্য জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপার পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-১০, তারিখ-০৭/০৮/২০২৬ খ্রি., ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড, ১৮৬০ মামলার তদন্তপ্রাপ্ত আসামি আনছার আলীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা (রেজি. নং-সিলেট-থ-১২-৮৪৩৬) এবং চোরাইকৃত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত আনুমানিক আড়াইটার দিকে জালালাবাদ থানাধীন কান্দিগাওঁ ইউনিয়নের বাগারপার এলাকার ছালেক আহমদের বসতবাড়ি হতে মো. নুরুল হক উরফে হককে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন মাউন্ট এডোরা হাসপাতাল হতে আখালিয়া ঘাটের মধ্যবর্তী সুরমা আবাসিক এলাকার সামনে সিএনজি চালিত অটোরিকশা থেকে এক ব্যবসায়ীর প্যান্টের পকেট হতে কৌশলে ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন মাউন্ট এডোরা হাসপাতাল হতে আখালিয়া ঘাটের মধ্যবর্তী সুরমা আবাসিক এলাকার সামনে সিএনজি চালিত অটোরিকশা থেকে এক ব্যবসায়ীর প্যান্টের পকেট হতে কৌশলে ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
এসএ/সিলেট
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরমান হোসেন রাহিমের লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন বাবাব। কিছুক্ষণ পরপর...
মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীদের টাকা চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় চুরিতে ব্যবহৃত একটি...
শুক্রবার সকালটি ছিল অন্য দিনের মতোই। রাজধানীর পথে যাত্রা করেছিলেন ২২ বছর বয়সী সপ্তম রায় প্রীতম। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ সফর। সিলেটের ওসমানীনগরে...
সিলেটের বিশ্বনাথ থানাধীন বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার ছাবাল শাহ মাজারের বাউল গানের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ হারিয়েছেন বাউল শিল্পী পেহেলি...
কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছাতক উপজেলার তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম। তাঁর এ সাফল্যে সাংবাদিক সমাজ, সহকর্মী, শিক্ষক,...