নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের...
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সহ তিন অধ্যক্ষকে সংবর্ধনা দিচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট বিভাগ।শনিবার (৪ জুলাই) বেলা ২ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্টার অব এক্সেলেন্স ভবনে অত্যাধুনিক 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরির' করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ল্যাবরেটরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সেন্টার অব এক্সেলেন্স-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।
নতুন এই ল্যাবরেটরির গবেষণা দল ও সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. অনিমেষ সরকার, অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ-আল-শোয়েব।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাব বা সেন্টার অব এক্সেলেন্সের অধীনে স্থাপিত এই 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি' সাস্টের গবেষণা অবকাঠামোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
তাদের মতে, ল্যাবটিতে ন্যানোটেকনোলজি, বায়ো-সেন্সিং এবং উন্নত জীবপ্রযুক্তি সংক্রান্ত মৌলিক ও ফলিত গবেষণার সুযোগ তৈরি হবে, যা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
এসএ/সিলেট
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সহ তিন অধ্যক্ষকে সংবর্ধনা দিচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট বিভাগ।শনিবার (৪ জুলাই) বেলা ২ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে...
সিলেটসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এই পরীক্ষা শুরু...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল'র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত...
রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে ফেইসবুকে একটি নীতিমালা প্রকাশের পর শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে তা সরিয়ে নিয়েছে...
মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) হয়ে ইকোপার্ক পর্যন্ত নির্মাণাধীন আরসিসি সড়কের বেহাল অবস্থা ও চলাচলজনিত দুর্ভোগ নিরসনে সিলেট সিটি...