সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল...
বৃহস্পতিবার (৬ আগস্ট) সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং সমাজসেবক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে। আজ...
ছবি সংগৃহীত
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহত প্রবাসীরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন— গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ। কর্মস্থলে যাওয়ার পথে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী আরও জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএ/সিলেট
বৃহস্পতিবার (৬ আগস্ট) সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং সমাজসেবক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হবে। আজ...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়।...
আজ জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে সিলেট নগরীর "জুলাই স্মৃতি স্তম্ভে" ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয়...
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীর বর্তমান পরিস্থিতি দেখতে কোয়ারী এলাকা পরিদর্শন করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো...
বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন সিলেট কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ০৬টা ১ মিনিটে...