নগরীতে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার...
নগরীতে কিশোরকে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের মদিনা মার্কেট...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পরিদর্শন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান। শনিবার (২০ জুন) দুপুরে তিনি সাদাপাথর এলাকা পরিদর্শনে আসেন। এসময় তিনি সাদাপাথর নৌকা ঘাটে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, পর্যটকরা হচ্ছেন আপনাদের মেহমান। তাদেরকে আপনারা মেহমান হিসেবে সেবা দিতে হবে। তখন পর্যটকরা বার বার সাদাপাথর দেখতে আসবে। এতে করে এই এলাকায় নতুন নতুন সম্ভাবনা তৈরী হবে এবং স্থানীয়দের কর্মক্ষেত্রও সৃষ্টি হবে।
পরে তিনি সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে তিনি ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা ও জনবল বৃদ্ধির আশ্বাস দেন।
সাদাপাথর পর্যটন ঘাটে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আনোয়ার সুমন, সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আকবর রেদওয়ান মনা, ট্যুরিস্ট পুলিশের এসআই বকুল সাহা নৌকা মাজি সমিতির সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ, কোষাধ্যক্ষ তজমুল আলী, ফটোগ্রাফার রাসেল আহমদ।
এসএ/সিলেট
নগরীতে কিশোরকে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের মদিনা মার্কেট...
দক্ষিন সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার ৭ অনলাইন জুয়াড়ীকে আটক করা হয়েছে। সোমবার বিকাল সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: পর্যটন এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত জনপদ বিছানাকান্দিস্থ হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত...
সিলেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতভর এই অভিযান পরিচালনা করে...
ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগরে বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে...