নগরীতে অভিযানে ১২৫ জন গ্রেফতার,...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির অভিষেক সম্পন্ন
ছবি সংগৃহীত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হযরত শাহজালাল (রহ.) দরগাহ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও বাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পরিশ্রম, সততা ও অবদানের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ এবং বাজারের অবকাঠামোগত উন্নয়নে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি শুক্রবার রাতে দরগাহ মহল্লার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ঝুনু চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ:) এর মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমান, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ পরিচয় করিয়ে দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আহমদ।
অভিষেক উদযাপন পরিষদের আহবায়ক কবীর চৌধুরী’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সাবেক সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস ও সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক আহবায়ক আব্দুল আজিজ, সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতির আহবায়ক অরূপশ্যাম বাপ্পি, সিলেট টিম্বার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেন হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. ঝুনু চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ সভাপতি সাকের আহমদ চৌধুরী ও শহিদুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক এসএম মুর্শেদ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো. মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো. সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলাম, সদস্য- মো. জোনায়েদ আহমদ ঝুনু, মো. কহিনুর ও এইচ.এম আনোয়ার হোসেন।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
মহানগরীর আম্বরখানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাটা ডিআই পিকআপ আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে ২৭ বস্তায় ভারতীয় চা পাতার একটি চালান জব্দ করেছে পুলিশ।...
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌণে ৩টায়...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত...
শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান...