নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই নীতিকে সামনে রেখে...
ফাইল ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৯৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টা থেকে বুধবার ( ১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৫৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেফতারের সারসংক্ষেপ অনুযায়ী, ১৬ জুনের ২৪ ঘণ্টায় ১৩৬ জন এবং ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ১০৮টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৯৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই নীতিকে সামনে রেখে...
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি মো:...
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা...
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর...
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক এক...