জানুয়ারিতে সিলেটে বসছে মাষ্টার্স কাপ...
সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য মাষ্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৬-২৭) এবার সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারিতে সিলেট জেলা স্টেডিয়ামে...
ছবি সংগৃহীত
ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল জয়লাভ করেছে। শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন, কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দ সীমা করীম, শিক্ষা, সাহিত্য ও ছাত্র কল্যাণ সম্পাদক পদে নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুক্তাদির, সদস্য (সিলেট) আলাউদ্দিন আল আজাদ, সদস্য (সিলেট) ইন্তেজার চৌধুরী, সদস্য (মৌলভীবাজার) ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, সদস্য (মৌলভীবাজার) হাবিবুর রহমান বাবলা, সদস্য (হবিগঞ্জ) আফছার চৌধুরী, সদস্য (হবিগঞ্জ) আব্দুল মজিদ, সদস্য (সুনামগঞ্জ) মল্লিক আহসান সামি, সদস্য (সুনামগঞ্জ) মোকাম্মেল চৌধুরী মেনন, সদস্য (জালালাবাদ) আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ ইমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত, সিরাজুল ইসলাম শামীম বিজয়ী হয়েছেন।
এসএ/সিলেট
সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য মাষ্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৬-২৭) এবার সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারিতে সিলেট জেলা স্টেডিয়ামে...
কানাইঘাট প্রতিনিধিঃ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালনের লক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল...
সিলেটে পুলিশের অভিযানে ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ৭৬টি যানবাহনের বিরুদ্ধে। রবিবার বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম...
মহানগরীর বিভিন্ন স্থানে অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার বিকাল...
বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল...