জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে হাওর থেকে অরুণ দেবনাথ নামে ওই...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ সদর থানার কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. আমিরুল হককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (১ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদরের রাঙ্গারচর আদারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমিরুল হক সুনামগঞ্জ সদর থানার বিরামপুর এলাকার রমজান আলীর ছেলে।
র্যাব জানায়, ভিকটিম কিশোরীকে রাস্তাঘাটে চলাচলের সময় প্রায়ই খারাপ প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। গত ২৪ জুলাই রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই কিশোরী বসত ঘরের বাইরে বের হলে আমিরুল তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরীটির ভাই বাদি হয়ে সুনামগঞ্জ সদর থানায় গত ৩১ জুলাই একটি লিখিত অভিযোগ (নং ৫০) দিলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযোগের ১২ ঘন্টার মধ্যে আমিরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে হাওর থেকে অরুণ দেবনাথ নামে ওই...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের আনফর আলীর ছেলে লোকমান আলী (২২) দুই কিডনিতে পাথর আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে...
মোঃ শামসুল আলম, দিরাই থেকে : দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিরাই...
বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান সর্বাগ্রে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত...
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ...