এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় সিগারেটসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বুধবার (১৭ জুন) বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল ভোররাতে জকিগঞ্জ উপজেলার শেওলা জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।
এছাড়া, গত ১৬ জুন জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর, লালাখাল ও সুরাইঘাট বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু, ২৬টি কম্বল, ৫৫০ পিস কিটক্যাট চকলেট, ২৮৭ কেজি চিনি এবং ৬৮ কেজি চা পাতা জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৫০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে পরিচালিত হবে বলে তিনি জানান।
এসএ/সিলেট
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী এক মাসের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দৃশ্যমান...
ফ্যাসিবাদী শাসনের পর দেশকে বদলে দেওয়ার সুযোগ থাকলেও সরকার সেই পথ থেকে সরে এসে এখন বাঁকা পথে হাটছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা....
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকা থেকে তাদের...
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌণে এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন...
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ...