নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই নীতিকে সামনে রেখে...
ছবি সংগৃহীত
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল গতানুগতিক সনদ অর্জনের মাধ্যম নয় বরং এটি আদর্শ মানুষ গড়ার সর্বোত্তম মাধ্যম।
এর মাধ্যমে একজন শিক্ষার্থী ইসলামী শরীয়াতের জ্ঞান-বিজ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত চরিত্র, নৈতিক ম‚ল্যবোধে নিজেকে সমৃদ্ধ করতে পারে । আর একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার জ্ঞান, আদব-আখলাক এবং উত্তম চরিত্রেই বিকশিত হয়।এক্ষেত্রে আউলিয়ায়ে কেরামের সাহচর্যও গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে।
তিনি সোমবার সিলেটের ঐতিহ্যবাহী ইছামতি দারুল উল‚ম কামিল মাদ্রাসার ফাজিল ও কামিল প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সবকদান মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীমের উপস্থাপনায় মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত মাহফিলে উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান ছিদ্দিক, প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক (বাংলা) মো. নজরুল ইসলামসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আমান আহমদ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন সচেতন শিক্ষার্থীই আগামী দিনের আাদর্শ নাগরিক, দক্ষ শিক্ষক, প্রশাসক এবং স্বদেশ ও উম্মাহর রাহবারের ভ‚মিকা পালন করতে সক্ষম। তাই শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিতি, পিতামাতা ও গুরুজনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, সময়ের ম‚ল্য প্রদানসহ নিজ লক্ষ্য অর্জনে অধ্যাবসায়ী ও কঠোর পরিশ্রমী হতে হবে। তিনি যারা কুরআন, হাদিস ও দ্বীনি শিক্ষা অর্জনের লক্ষ্যে আজ এই মাদ্রাসায় ফাজিল এবং কামিল জামাতে ভর্তি হয়েছে, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইলমের সঙ্গে আমলকে যুক্ত করবে, তাকওয়াকে জীবনের ম‚লধন বানাবে এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করবে।
অহংকার নয়, বিনয় অবলম্বন করবে; মতভেদ নয়, উম্মাহর ঐক্যের জন্য কাজ করবে; লৌকিকতানয়, সকল কাজে এখলাস অবলম্বন করবে; ফিতনা থেকে বেঁচে থাকবে, বুজুর্গানে কেরামের অনুসরণ করবে,আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদাহকে আঁকড়ে থাকবে; এবং সর্বদা কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করবে, সর্বোপরি সমাজের কল্যাণকামী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সর্বোচ্চ সচেতন থাকবে। পরিশেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি হাদিসে রাসুল তেলাওয়াত এবং তৎসংশ্লিষ্ট গুরুত্বপ‚র্ণ আলোচনা ও দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই নীতিকে সামনে রেখে...
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি মো:...
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা...
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর...
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক এক...