নারীশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই নীতিকে সামনে রেখে...
ছবি সংগৃহীত
সিলেটে গত ৯ দিন আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল নগরীর শাহপরাণ থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও মেজরটিলার ইসলামপুরের মুসলিমনগরস্থ ১২ নম্বর আনা মিয়া হাউজের বাসিন্দা ঈর্শাদ আলী এবং শিফা বেগম দম্পত্তির ছেলে।
জানা যায়, গত ৭ জুন, রোববার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসা থেকে আফজল হোসাইন কাউকে কিছু না বলে বের হয়ে যান।
পরবর্তীতে তিনি মাদরাসা কিংবা বাসায় আর ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও মাদারাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পান নি তাঁরা। এ ব্যাপাারে গত ৮ জুন (সোমবার) নিখোঁজ আফজল হোসাইনের মা এসএমপি'র শাহপরাণ রহ. থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪০৭) করেন। জিডি স‚ত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজল হোসাইন'র পরনে ছিল খয়েরি রঙের পাঞ্চাবি ও সাদা পায়জামা। তাঁর গায়ের রং শ্যামলা, গোলাকার মুখের আকৃতি, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। আফজলের কোনো সন্ধান কেউ পেয়ে থাকলে ০১৩০৮২১৭৪৪৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নিখোঁজ আফজল হোসাইনকে খোঁজে পেতে পুলিশ সবধরণের চেষ্ঠা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শাহপরাণ রহ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ।
কৈফিয়ত : গত ১৬ জুন ২০২৬ ইং তারিখে দৈনিক সিলেট বাণী পত্রিকার ৩ নম্বর পৃষ্টায় ‘নগরীতে ছয়দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র, সন্ধান চায় পরিবার; শিরোনামে প্রকাশিত সংবাদে ভুলবশত: আরেকজনের ছবি ছাপা হয়ে যায়। অনাকাঙ্খিত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা নিয়ে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই নীতিকে সামনে রেখে...
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি মো:...
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা...
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর...
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক এক...