নিজ নির্বাচনী এলাকায় দিনভর ব্যস্ত...
কৃষকের তথ্যভান্ডার গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে ধারাবাহিক কর্মসূচি নিয়ে গোলাপগঞ্জে সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী...
ছবি সংগৃহীত
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় চা-পাতা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজওয়ান উদ্দিন সিলেটের জৈন্তাপুর থানার চতুলবাজার ছাতারখাই এলাকার সমছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শাহপরান (রহ.) মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় শাহপরাণ (রহ.) মাজার গেইটের মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি অফিসের সামনে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি মিনি কাভার্ড ভ্যান (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ম-৫৪-৩৬৫৭) সিগন্যাল দিলে কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালানোর চেষ্টা করে। তখন গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ২৭টি বস্তায় ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। যার প্রতি বস্তায় ৪৫ কেজি করে সর্বমোট ১ হাজার ২১৫ কেজি চা-পাতা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে শাহপরান (রহ.) থানার মামলা নং-১৪, তারিখ-১১/০৬/২০২৬খ্রি., ধারা-The special Power Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয়। আসামি‘কে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
কৃষকের তথ্যভান্ডার গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে ধারাবাহিক কর্মসূচি নিয়ে গোলাপগঞ্জে সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার করেছে। রোববার রাতে কানাইঘাট থানাধীন মির্জার গড় এলাকায় অভিযান চালিয়ে তাকে...
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন...
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বন্দরবাজার সিটি হার্ট মার্কেট ও বটেশ্বরস্থ পিউলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী হাজী আতাউর রহমান আর নেই। শনিবার (২৫ জুলাই)...