নগরীতে ৩২ ঘন্টায় ৪৫ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন...
ছবি সংগৃহীত
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩৬ লিটার চোলাইমদসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন হিলোয়াছড়া-তেলিহাটি চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় শুক্রা ও সরস্বতি ভ্যারাইটিজ স্টোর নামের একটি দোকানে তল্লাশি চালিয়ে ১৮ বোতলে সংরক্ষিত মোট ৩৬ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেবেন্দ্র বৈদ্য নামে একজনকে আটক করা হয়েছে। তিনি হিলোয়াছড়া চা বাগানের বাসিন্দা। আটক দেবেন্দ্র বৈদ্যের পিতা শুক্রা বৈদ্য এবং মাতা সরস্বতী শুক্ল বৈদ্য।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, উদ্ধারকৃত মদের বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন...
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বন্দরবাজার সিটি হার্ট মার্কেট ও বটেশ্বরস্থ পিউলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী হাজী আতাউর রহমান আর নেই। শনিবার (২৫ জুলাই)...
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ...
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন...
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ...