নগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার...
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার (১০ জুন) দুপুরে নগরভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে কলেজের পক্ষ থেকে সিসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষা উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান একটি সমাজের অগ্রগতি ও মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সামছুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) মো. বশীর আহমদ, সহযোগী অধ্যাপক (অর্থনীতি) সুমিত্রা রায়, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইতিহাস) মোছাম্মৎ নাহিদা আখতার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন এবং মাউশি সিলেটের সহকারী পরিচালক (সহযোগী অধ্যাপক) প্রতাপ চৌধুরীসহ কলেজের শিক্ষক ও শিক্ষা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসএ/সিলেট
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ...
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন...
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ...
সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত সিলেট উন্নয়ন...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে...