নগরীতে অভিযানে ১২৫ জন গ্রেফতার,...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
ছবি সংগৃহীত
সিলেটের প্রবীণ সংবাদপত্র কর্মী, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি সৈয়দ দারা মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী (১২ জুন) ২০২৩ সালের এই দিনে সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
সৈয়দ দারা মিয়া প্রায় দীর্ঘ ৪০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সংবাদপত্র পেশার সাথে জড়িত ছিলেন। সিলেটে সংবাদপত্র বিপণন ও হকার্সদের অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আমৃত্যু তিনি সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সহ-সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিনয়ী ব্যবহার ও কাজের প্রতি একাগ্রতা সংবাদপত্র মহলে আজও স্মরণীয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনার জন্য পরিবার ও সাবেক সহকর্মীদের পক্ষ থেকে সকলের নিকট বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এই উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ১২ জুন (২০২৬ইং), রোজ শুক্রবার বাদ আসর ঐতিহাসিক হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
মহানগরীর আম্বরখানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাটা ডিআই পিকআপ আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে ২৭ বস্তায় ভারতীয় চা পাতার একটি চালান জব্দ করেছে পুলিশ।...
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌণে ৩টায়...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত...
শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান...