কুলাউড়ায় প্রবাসী সোহেলের ১০...
মৌলভীবাজারের কুলাউড়ায় দুবাই প্রবাসী সোহেল মিয়ার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভোগদখলে থাকা ওই প্রবাসীর ৫৭...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতের নাম মো. লিটন (৩২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের চৌমুহনী এলাকা থেকে আসামি লিটনকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, লিটন কুমিল্লা জেলার চান্দিনা থানার মামলা নং-২, তারিখ ০১ ডিসেম্বর ২০০৯, জিআর নং-১৯৪/০৯ ও দায়রা নং-১০৭৫/১৪ এর দণ্ডিত আসামি। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ)/২১/৩৩ ধারায় দায়ের করা হয়েছিল।
মামলার বিচারে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় দুবাই প্রবাসী সোহেল মিয়ার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভোগদখলে থাকা ওই প্রবাসীর ৫৭...
মৌলভীবাজারের রাজনগরে সুদের টাকার চাপ ও মারধরের অভিযোগের মধ্যে কীটনাশক পান করার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই)।...
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ বুধবার...
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৫–২৬ অর্থবছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি, গোবর সার, লেবুর...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী দুই মাসব্যাপী 'বইপড়া উৎসব-২০২৬'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা...