জাফলং পর্যটনকেন্দ্রের খাসজমি দখল,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযানে পে-লোডার ও বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর চা বাগান সংলগ্ন সাদা বাংলো এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে উত্তোলন করে মজুদ রাখা প্রায় ৪০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব জানান, জব্দকৃত পাথর স্থানীয় ইউপি সদস্যের কাছে রাখা হয়েছে। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে তা সংশ্লিষ্ট নদীতে পুনঃস্থাপন করা হবে।
এর আগে একই দিন বেলা ১১টার দিকে রাংপানি কলেজের পেছনে রাংপানি নদীর পাড়ের বালু ঘাট এলাকায় প্রথম অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি স্টোন ক্রাশার মিলে ব্যবহৃত একটি পে-লোডার এবং বালু মিশ্রিত পাথর জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩” অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায় জানান, জব্দকৃত বালু মিশ্রিত পাথর বাংলাদেশ খনিজ সম্পদ ব্যুরোর (বিএমডি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। এ পর্যায়ে তা স্থানীয় জনপ্রতিনিধির কাছে রাখা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরাও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় চোরাই পণ্য পরিবহনের দায়ে একটি সিএনজি চালিত...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...