নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্যোগ, তাকে সফল করতেই আমাদের এই প্রচেষ্টা।
তাঁর এই দিকনির্দেশনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। নতুন চিকিৎসকদের যেমন মানবসেবায় এগিয়ে আসতে হবে, তেমনি রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রকৃতির সেবায় ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (৯ জুন) সরকারি নির্দেশনার আলোকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে আয়োজিত বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই সবুজায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কলেজের নতুন (১১তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণ জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে চারাগাছ রোপণ করেন এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ড. মো. মুমিনুল হক, ফাইন্যান্স ডিরেক্টর ড. সুলায়মান আহমদ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও একাডেমিক কো-অর্ডিনেটর ড. মানজুমা আক্তার জাকারিয়া, নাসরীন আহমদ, নিলয় আচার্য্য।
এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১০ম ব্যাচের সোনিয়া বেগম, নাফিস চৌধুরী, মাহবুবা আক্তার নোহা এবং তাসনীম রেজা চৌধুরী প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সরকারের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ডেন্টাল কলেজের এই সবুজায়ন ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। নবাগত ডেন্টাল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযথ সম্মান ও মর্যাদায় 'জুলাই শহিদ দিবস ২০২৬' এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ কোম্পানীগঞ্জ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের সমস্যার সমাধান করাই সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন...
মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুযায়ী দাখিলপত্র (ফর্ম মূসক-৯.১) সঠিকভাবে প্রস্তুত ও দাখিলের বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও...