জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা...
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি...
ছবি সংগৃহীত
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি সম্প্রসারণ এবং সরকারি সহায়তায় কৃষকদের জীবনমান উন্নয়ন কার্যকরের লক্ষ্যে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জেলা তথ্য অফিস আয়োজিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কৃষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বিএনপি সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকারসমূহ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্যে রয়েছে সার ও বীজ সহায়তা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং দুর্যোগের আগাম বার্তা কৃষকের মোবাইল ফোনে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কল্যাণমূলক সেবা।
মহাপরিচালক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের ওপর দায়িত্ব অর্পণ করে এবং প্রত্যাশা করে যে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভি, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল। সমাবেশে স্থানীয় কৃষক-কৃষাণী, চাষি, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি...
শাহ্ খুররম ডিগ্রী কলেজের জন্য একাডেমিক ভবন বরাদ্দ করায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির প্রতি গভীর...
নির্বাচনের আগে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অঙ্গীকার ছিলো- বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের শিক্ষার হারানো গৌরব ফেরাতে সচেষ্ট হবেন। সেই পথেই এখন...
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব। নয় দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী দিনে বিকেল...
সিলেট নগরবাসীর চিকিৎসাসেবা উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফলেস...