বৈরী আবহাওয়া : ঢাকাগামী ইউএস-বাংলার...
ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জন গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ জুন) ২৪ ঘন্টায় মোট ১৪০ জন এবং সোমবার (৮ জুন) সকাল ৮ টা পর্যন্ত আরও ৮ ঘন্টায় আরও ৩১ জনসহ সর্বমোট ১৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানা, ছিনতাইকারী, চোর, সন্দেহজনক ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তিগণ। গ্রেফতারকৃত ১৭১ জনের পাশাপাশি এসময় তারা বিভিন্ন মালামাল উদ্ধার করেন।
জানা যায় এই অভিযানে সময় ১৫৫ পিস ইয়াবা বড়ি, ৭৫ বস্তা ভারতীয় জিরা, ২১ লাখ ৬৪ হাজার ৮শ’ টাকার ভারতীয় ফেসওয়াশ, ক্লপ-জি ক্রিম, প্র্যাকটিন সিরাপসহ ১টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’
এসএ/সিলেট
ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক...
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসহায়তা জোরদার করতে দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ...
সিলেটে প্রতারণায় দায়ে দায়ের করা মামলায় যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক...
সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়ে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন...