জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির...
সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ট্রাক শ্রমিক আবুল হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত কুটু মিয়া ও আব্দুর রহমান নামে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।সোমবার (৮জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তি ব্যবহারের করে ওসি (তদন্ত) সুজন চন্দ্ৰ কর্মকারের দিক-নির্দেশনায় এসআই জগৎ জ্যোতি দাস, এসআই নাজমুল হক মামুন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মামলার ১১নং আসামি উপজেলার খাগাইল গ্রামের মজফর আলীর ছেলে কুটু মিয়া ও ১২নং আসামী একই গ্রামের উমেদ আলীর ছেলে আব্দুর রহমানকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্ৰ কর্মকার জানান, আত্মগোপনে থাকা আসামিদের ধরতে অনেকটা কৌশল অবলম্বন করতে হয়েছে। তথ্য প্রযুক্তি সহ অনেক সোর্সিং করে এই আসামিদের ধরা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়।
খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় আবুল হোসেনের উপর চালায়। সেখান থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দীর্ঘ ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার জানাজা ও কবর দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা...
সিলেটে প্রায় ১৪ বছর ধরে পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। বুধবার (২২...
সিলেটে আদালত চত্বরে শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের ওপর ফের হামলা হয়েছে। হামলাকারীরা এসময় জাকিরকে করে। পরে পুলিশ...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন...
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ...