কানাইঘাটের সড়কের বাজার থেকে চোরাই...
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না...
ছবি সংগৃহীত
সিলেটে ভারতীয় মশলার বড় চালানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। চোরাই পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও প্রাইভেট কারও জব্দ করা হয়। আটক সাদিকুর রহমান জালালাবাদ থানার নলকট এলাকার মৃত মছদ্দর আলী ও শহর বিবির ছেলে।
সোমবার (৮ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে জালালাবাদ থানার শিবেরবাজারের বটেরতল পয়েন্টের পাশে চেকপোস্ট চালানো হয়।
পুলিশ জানায়, চেকপোস্ট পরিচালনা করে বালু বোঝাই একটি ট্রাক তল্লাশি করে ৭৫ বস্তায় মোট ২ হাজর ২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধারের পর জব্দ করা হয়। এই জিরার মোট বাজারমূল্য ধরা হয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকা। এই মশলা বহনের কাজে ব্যবহৃত ট্রাক (রেজি. নং খুলনা মেট্রো-ট-১১-১১৯২) ও একটি প্রাইভেট কার (রেজি. নং ঢাকা মেট্রো-খ-১৩-০২১৩) জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ৭/৭/৬/২৬) দায়ের করে সাদিককে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনয়নের সড়কের বাজার এলাকায় চোরাকারবারী ও মাদক-ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা পুলিশের অভিযানেও থামছে না...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কুটনৈতিক চ্যানেলে কাজ চলছে।...
নগরীর একটি হাসপাতাল থেকে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে। আজ...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরছে। ১৭ জুলাই...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে পালিত হয়েছে শুভ রথযাত্রা মহোৎসব। বৃহস্পতিবার...