মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার...
মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।রবিবার...
ছবি সংগৃহীত
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা পুরস্কার পেয়েছেন। ওসি মো:আমিনুল ইসলাম এর সফল নেতৃত্বে গত মে মাসে কানাইঘাট থানা পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপহৃত ভিকটিম উদ্ধার সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হন।
এছাড়াও তার নেতৃত্বে কানাইঘাট থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপুর্ন ভূমিকা রাখেন। সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল, গণমুখী ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য মে/২০২৬ খ্রি. মাসে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কৃত করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক মহোদয়।
এ সময় তিনি অফিসার ইনচার্জের হাতে বিশেষ সম্মাননাপত্র ও নগদ অর্থ প্রদান করেন। পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন, “যেকোনো পুরস্কারই কাজে বাড়তি অনুপ্রেরণা যোগায়।
এই কৃতিত্ব কানাইঘাট থানার প্রতিটি সদস্যের। উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।” উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।রবিবার...
সিলেট নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন তারা। শহরের আবর্জনা সরানো, নালা-ড্রেন পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ...
সিলেট সিটি করপোরেশন ৩৬নং ওয়ার্ডে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে সাধারণ জনগনের সাথে মাদক মুক্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ...
কানাইঘাট প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানাইঘাট-জকিগঞ্জ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয়...
সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।রবিবার (১৯...