দীর্ঘ দুই যুগের অবহেলায় মৃত্যুফাঁদে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভল্লবপুর গ্রামের মনিরখাল সেতুটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে সিএনজিতে যাত্রী উঠানোর সময় বাস মালিক সমিতি ও সিএনজি মালিক সমিতির লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সড়কে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানান, বড় কাপন পয়েন্টে থেকে তিন জন যাত্রী জাউয়া বাজারে যাওয়ার জন্য দক্ষিণ বড় কাপন গ্রামের সাদিক মিয়ার সিএনজি গাড়িতে ওঠেন। এ সময় একই পয়েন্টের বাস মালিক সমিতির ম্যানেজার একই গ্রামের বাসিন্দা ছাত্তার মিয়া সিএনজি চালক সাদিক মিয়াকে যাত্রী ওঠাতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদিক মিয়া ও তার বাবাকে মারপিট করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বড় কাপন পয়েন্টের সিএনজি শ্রমিক সমিতির সভাপতি কপিল উদ্দিন বলেন, যাত্রী উঠানোর কারণে প্রথমে সাদিক মিয়াকে মারপিট করা হয়। পরে তার বাবাকেও মারধর করে ছাত্তার মিয়া, তার ছেলে ও অন্যারা। সংঘর্ষে আমাদের পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। ছাত্তার মিয়ার লোকজন আমাদের ১৫ থেকে ২০টি সিএনজি গাড়ি ভাংচুর করেছে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের চারটি বাস মালিক সমিতির বড় কাপন পয়েন্টের ম্যানেজার ছাত্তার মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের বাসের সিলেটের তিন জন যাত্রী তারা সিনএজিতে ওঠিয়েছিল। এনিয়ে কথা কাটাকাটির জের ধরে মারামারি হয়েছে। আমাদের ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আমরা কোন সিএনজি ভাংচুর করিনি। তারা নিজেরাই ভাংচুর করে দায় আমাদের উপর দিচ্ছে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। ১০ জন আহত হয়েছে ও ৮ থেকে ১০টি সিএনজি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে। কোন অভিযোগ পাওয়ানি, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভল্লবপুর গ্রামের মনিরখাল সেতুটি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা...
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):সু নামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার...
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...