নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয়...
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃতরা হলেন - যশোর জেলার বেনাপোল...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি।
তদন্তে সরকারি জমিতে অর্ধশতাধিক দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনার প্রমাণ মিলেছে, যার পেছনে স্থানীয় আটজন ব্যবসায়ী জড়িত বলে উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত এই আট ব্যবসায়ীর নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেন—গোয়াইনঘাটের নলজুরী এলাকার আবদুল কুদ্দুছ ও ফারুক আহমদ; লাখেরপাড় এলাকার আলম বখত, বাবুল বখত, রায়হান, উমর আলী; মোহাম্মদপুরের আনোয়ার হোসেন ওরফে জুবের আহমদ; এবং জৈন্তাপুরের কানিকপাড়া এলাকার নুরুজ্জামান।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের নির্দেশে ইউনিয়ন ভূমি কার্যালয় এই তদন্ত পরিচালনা করে। গত ২৪ জুন ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. আবদুল মোনায়েম তদন্ত প্রতিবেদনটি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে জমা দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিবেদনটি ইউএনওর কাছে পাঠান। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ১৩ জুলাই তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের নতুন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে পাঠিয়েছেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল তৃতীয় খণ্ড মৌজার সরকারি খাসজমির একটি অংশ বিজিবি অধিগ্রহণ করলেও অবশিষ্ট জমির প্রায় ৪ দশমিক ৮৬ একর এলাকা বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। প্রতিবেদনে এই আটজন দখলদারের নাম ও সরকারি জমিতে গড়ে ওঠা ৫০টি দোকানপাটের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে জমি উদ্ধারে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চকলেটের বড় চালানসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃতরা হলেন - যশোর জেলার বেনাপোল...
নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক...
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া জুবেল আহমদ উপজেলার বারহাল ইউনিয়নের...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে...
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন...