সিলেট ভ্যাট কমিশনারেটের তিন...
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
ছবি সংগৃহীত
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তীর সঞ্চালনায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, শিক্ষকগণ ও মাংশ ব্যবসায়ীরা এ কর্মশালায় অংশ নেন।
যাতে তারা সহজে মানুষের কাছে সরকারের এ বার্তা পৌছে দিতে পারেন। এতে কর্মশালায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ের উপর বিস্তর আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায়, সঠিকভাবে চামড়া ছাড়ানো, কাচাঁ চামড়া সংরক্ষণ পদ্ধতি বা চামড়ার মান নিয়ন্ত্রণ কি ভাবে বজায় রাখা হবে, এইসব বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার বলেন চামড়া দেশের গুরুত্বপুর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত।
সেজন্য কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনায় সঠিকভাবে সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সার্বিক সহযোগীতা প্রদানের মাধ্যমে এ সম্পদ রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। এছাড়াও তিনি জানান অপার সম্ভাবনাময় চামড়া শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়ন ঘটবে, এমনটাই চিন্তা করে বর্তমান সরকার চামড়া শিল্পের প্রতি গুরুত্ব দিয়েছে।
সেজন্য সঠিক নিয়মে চামড়া ছাড়ানোর জন্য কোরবানি দাতাদের প্রতি এবং যারা চামড়া সংরক্ষণ করবেন তারা যেন, যথা নিয়মে লবন প্রয়োগের মাধ্যমে চামড়া সংরক্ষণ করেন, এমনটাই আহবান জানান। সেই সাথে তিনি কানাইঘাট উপজেলায় কোরবানির দিনে জবাই করা পশুর চামড়া খরিদ বা সংগ্রহের সাথে যারা জড়িত থাকবেন তারা যেন সকল পশুর চামড়া যথাযথ ভাবে সংগ্রহ করেন।
এসএ/সিলেট
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ)- এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব...
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ'র দীর্ঘ দিনের সাবেক ইমাম ও খতীব,জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর নিবাসী মাওলানা আনওয়ারুল হক বুধবার (৮ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় তাঁর...
সিলেটের কদমতলী থেকে ভারতীয় চাউলের বড় চালানসহ মো. আব্দুর রশীদকে আটক করা হয়েছে। বিষয়টি জানিয়েছে মহানগর পুলিমের গণমাধ্যম শাখা। আব্দুর রশীদ জৈন্তাপুরের...
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট...