সিলেট ভ্যাট কমিশনারেটের তিন...
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
ছবি সংগৃহীত
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আজ দেখা যাচ্ছে, কিশোর বয়সেই সন্তানরা অপরাধে জড়াচ্ছে। মা-বাবাসহ অভিভাবকদের খেয়াল রাখতে হবে- আমার সন্তান কোথায় যায়, কী করে। কোনো খারাপ কাজে জড়াচ্ছে কি না। এসব খেয়াল রেখে সন্তানকে সুপথে রাখতে হবে।
রবিবার (২৪ মে) দুপুরে বিয়ানীবাজারের পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত ‘আব্দল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এ উত্তীর্ণদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সুফিয়ান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসভের সাবেক কাউন্সিলর সাবিনা খান পপি, বিশিষ্ট শিক্ষানুরাগী মতিউর রহমান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাসিত, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, মোল্লাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
এসএ/সিলেট
কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ)- এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব...
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ'র দীর্ঘ দিনের সাবেক ইমাম ও খতীব,জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর নিবাসী মাওলানা আনওয়ারুল হক বুধবার (৮ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় তাঁর...
সিলেটের কদমতলী থেকে ভারতীয় চাউলের বড় চালানসহ মো. আব্দুর রশীদকে আটক করা হয়েছে। বিষয়টি জানিয়েছে মহানগর পুলিমের গণমাধ্যম শাখা। আব্দুর রশীদ জৈন্তাপুরের...
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট...