বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার...
প্রবাসী কল্যান ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার দ্রুতই খুলে যাবে।...
পরিবারের কাছে লাশ হস্তান্তর
নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য (বামে), গ্রেফতারকৃত ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পি (ডানে)।
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মে) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পরে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ। এ ঘটনায় নিহত ইমন আচার্যের ভাই সুজিত আচার্য বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি নগরীর কোতোয়ালী থানাধীন কাজিরবাজার মোগলটুলা এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল আলম বাপ্পি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম।
উল্লেখ্য, শুক্রবার (২২ মে) নগরীর ক্বিন ব্রিজ এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের ধাওয়া চলাকালে সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এগিয়ে গেলে আসাদুল আলম বাপ্পিকে আটক করার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পি ধারালো অস্ত্র দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাপ্পিকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয় বলে জানানো হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি একটি এলাকায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করেন। পরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয় এবং বাপ্পিকে আটক করা হয়।
এসএ/সিলেট
প্রবাসী কল্যান ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার দ্রুতই খুলে যাবে।...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধ: : সিলেটের সীমান্ত জনপদ তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ'র দ্বায়ে সাজা ভোগ শেষে ১০বাংলাদেশীকে ফেরৎ দিল...
সিলেট সফরে কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়িসহ চাঁদনীঘাট এলাকার ঐতিহাসিক স্থপনাগুলো ঘুরে দেখেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেইসঙ্গে তিনি...
সিলেটের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য...
কয়েক ঘণ্টা আগেও তারা ছিল একই বেঞ্চের সহপাঠী, একই স্বপ্নের পথযাত্রী। একসঙ্গে পরীক্ষা দিয়েছে, গল্প-আড্ডায় মেতেছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন বন্ধুকেই...